editor
প্রকাশিত: 6:06 PM, January 15, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: উৎসাহ আর আনন্দের ডাকঢোল পিটিয়ে ঐতিহ্যের ধারাবাহিকতায় বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি বড় বিলে বার্ষিক পলো বাওয়া উৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় গোয়াহরি গ্রামের দক্ষিণের বড় বিলে পলো দিয়ে মৎস্য শিকার করার এ উৎসব অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে চলে আসা এই মৎস্য ধরা উৎসবে গোয়াহরি গ্রামের সকল শ্রেণীপেশার মানুষের সাথে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে এবং এলাকার অনেকেই অংশগ্রহন করেন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার এই পলো বাওয়া উৎসব উদযাপন করতে বিশ্বনাথের অনেক প্রবাসীদের কে দেখা গেছে বিলের পারে মাছ ধরার আনন্দ উপভোগ করছেন। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন এই পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। পলো দিয়ে ঝাপিয়ে বড় মাছ শিকারের পাশাপাশি ছোট মাছ শিকারের জন্য অনেকেই ছোট ছোট জাল ব্যবহার করেন। সংরক্ষিত এই বিলে বিভিন্ন প্রজাতীর মাছের মধ্যে বোয়াল, রুই, কার্প, সউল, গজারের পাশাপাশি মলা, পুঁটি, টেংরা সহ নানান প্রজাতীর দেশীয় মাছ শিকার করতে দেখা যায়। সরজমিনে আজ দেখা গেছে উৎসবের চিত্র। পলো দিয়ে অনেকেই বড় মাছ শিকার করতে পারলেও অনেকেই বড় মাছের নাগাল না পেয়ে ছোট মাছ শিকারে ব্যস্থ রয়েছেন।
একাধিক শিকারী জানান আগের মত মাছের আধিক্য নেই, তার পরও ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতে তারা এই উৎসবে যোগ দেন প্রতি বছর। শিমুল নামের এক পলো শিকারী একি সাথে দুটি বোয়াল মাছ ধরে বেশ উৎফুল্লতার সাথে বলেন এটি আমি প্রায় পঁচিশ বছর যাবত ধরে করে আসছি। প্রতি বছরই ছোট বড় কোন না কোন মাছ ধরতে সক্ষম হই। এই উৎসবের দিন আসলে বাড়িতে একাধিক আত্মীয় স্বজন আসেন এতে আমরা খুব আনন্দ উপভোগ করি। ষাটোর্ধ আনফর আলী প্রবাস থেকে এসেছেন উৎসব উপভোগ করতে। তিনি বিলের পাড়ে বসে মাছ শিকারের দৃশ্য দেখে খুবই আনন্দিত। তারা চান এই ধারাবাহিকতা আরো বহুকাল অব্যাহত থাকুক এলাকার মানুষের মাঝে। এতে সম্প্রীতির বন্ধন দৃঢ় হওয়ার পাশাপাশি এলাকায় শান্তির সুবাতাস থাকবে বিরাজিত।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট