editor
প্রকাশিত: 8:37 PM, January 15, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের আমূল পরিবর্তন হয়েছে। দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। আমরা সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।
এর আগে বিকাল ৫টা ২৫ মিনিটে দায়িত্ব পাওয়ার পর প্রথম জন্মভূমিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শফিকুর রহমান চৌধুরী। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন।
পরে শাহজালাল ও শাহপরাণ (রাহ.) এর মাজার জিয়ারত করেন। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট