editor
প্রকাশিত: 4:11 PM, January 16, 2024
গ্যাসের স্বল্পতা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বর্তমানে কিছু সংকটও রয়েছে। তবে এটা সাময়িক। আশা করছি, কয়েকদিনের মধ্যেই সংকট দূর হবে। গ্যাসের সরবরাহ বাড়বে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় বিদ্যুৎ-জ্বালানি খাতের চলমান কার্যক্রম ও গতিশীলতা ধরে রাখতে চায়। তবে চ্যালেঞ্জ আছে অনেক। দিন-তারিখ ঠিক করে নয়, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোই লক্ষ্য। ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করার লক্ষ্য রয়েছে। আরো ১০০টি কূপ খনন করা হবে। ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করা হবে।
আশা করি, ২ বছরের মধ্যে ৫০০ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস যোগ করা যাবে।
তিনি বলেন, এলএনজি আমদানিও বাড়বে। গ্যাস ম্যানেজমেন্ট ও মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিবিয়ানায় সম্ভাবনা রয়েছে, ১ দশমিক ৬ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেভরন সেখানে কাজ করছে। গভীর সমুদ্রে অনুসন্ধান করার বিষয়ে বেশিরভাগ প্রতিষ্ঠানকে আনতে চাই। সেটি নিয়ে কাজ চলছে।
নসরুল হামিদ আরও বলেন, মার্চের প্রথম সপ্তাহে এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) আসবে। ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস দেয়ার লক্ষ্য রয়েছে। আমদানি বড় করতে চাই না।
তিনি বলেন, আগামী ৩-৪ মাসের মধ্যে হরিপুরের তেলের বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে। বিপিসির পাইপলাইন কার্যক্রম চলমান আছে। সেটি দ্রুত শেষ করা হবে।
বিদ্যুতের বিষয়ে তিনি বলেন, বিদ্যুতের জন্য চ্যালেঞ্জ আছে। রোজা ও সেচ মৌসুম শুরু হতে যাচ্ছে। চাহিদা পূরণের চেষ্টা করা হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত করা গেলে সমস্যা হবে না।
নসরুল হামিদ বলেন, বিশ্ব বাজারে তেল, গ্যাস ও কয়লার দাম বেড়ে যাওয়ায় অতিরিক্ত ১৩ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। সামনে সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, কয়লা উত্তোলনে একটি পরিকল্পনা রয়েছে। তবে কৃষি জমি ও পরিবেশ রক্ষা করে কীভাবে করা যায় সেটি দেখতে হবে।
দেশে জ্বালানি তেলের দামের বিষয়ে তিনি বলেন, বাড়ানো বা কমানো বিষয় নয়; ডায়নামিক প্রাইস করার কাজ চলছে। কোনো সিদ্ধান্ত হয়নি।
বিদ্যুৎ, জ্বালানি খাতের দায়মুক্তি আইনের বিষয়ে তিনি বলেন, বিশেষ আইন আছে বলেই কাজ করা যাচ্ছে। দুর্নীতি কমাতে অনলাইন/প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আইন ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করেই কাজ করা হবে।
1 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
6 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে
6 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে
1 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি
3 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বড়বাজার মণিপুরী
5 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 5