editor
প্রকাশিত: 4:16 PM, January 16, 2024
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নতি হয় না।’
বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ আর নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক। সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে সহায়তা দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।’
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অন্ধকার পথে বিএনপি। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খোঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই। তবে ভোটে জনগণের বিজয় হয়েছে। মানুষ যেন ভোট না দেয় সেজন্য বিএনপি লিফলেট বিতরণ করেছে কিন্তু ঘটনা উল্টো ঘটলো। মানুষ ধরে নিলো ভোট দিতেই হবে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে।’
এস এ
8 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
2 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে
4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 8 রবিবার (৩০ আগস্ট)
5 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি
2 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। 4 শুক্রবার এ উপলক্ষে বড়বাজার
7 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 7