editor
প্রকাশিত: 7:19 PM, January 16, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কুয়োর জলে ভাসছে ২ সন্তান। সেই কুয়োর বালতি রাখার রড থেকে ঝুলছেন শিক্ষক বাবা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা শিবদাসপুর থানা এলাকার বুদুরিয়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ত্রীয়ের সঙ্গে অশান্তির জেরেই ২ সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার হালিশহরের শিবদাস পুর থানা এলাকার বাসিন্দা জ্যোতিপ্রকাশ মন্ডল। কল্যাণীর গয়েশপুরের স্কুলের শিক্ষক। এলাকায় নির্বিবাদী মানুষ হিসেবেই পরিচিতি তিনি। স্ত্রী লাবণী, ২ সন্তানকে নিয়ে সংসার। মৃত মেয়ের নাম লাজবন্তি মন্ডল( ৯ ) এবং ছেলের নাম জয়মাল্য মন্ডল (৫)। এদিন সকালে কুয়োর ভিতর ২ শিশুকে ভাসতে দেখে এলাকাবাসী। ওই কুয়োর রড থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন জ্যোতিপ্রকাশ। খবর পেয়ে ৩টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুরু করেছে তদন্ত।
পুলিশ সূত্রে প্রকাশ, জ্যোতির সঙ্গে স্থানীয় এক মহিলার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। যার জেরে স্ত্রীয়ের সঙ্গে বনিবনা ছিল না বলে অভিযোগ। স্ত্রী লাবণী মন্ডল আলাদা থাকতেন। এরপর থেকেই অবসাদ ভুগছিলেন জ্যোতিপ্রকাশ।
পুলিশের অনুমান, সোমবার (১৫ জানুয়ারি) রাতে ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে মেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট