editor

প্রকাশিত: 7:27 PM, January 16, 2024

রেমিটেন্স অগ্রাধিকার ভিত্তিতে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা হবে: প্রতিমন্ত্রী শফিক

রেমিটেন্স অগ্রাধিকার ভিত্তিতে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা হবে: প্রতিমন্ত্রী শফিক

ওসানীনগর প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বৈদেশিক মন্ত্রনালয়ে নিযুক্ত করে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনার দায়িত্ব দিয়েছেন। আমার অনুরোধ,আপনারা প্রবাসিরা অন্য কোন মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। আপনাদের পাঠানো রেমিটেন্স অগ্রাধিকার ভিত্তিতে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলাম। আপনারা আমাকে উন্নয়নের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাই আজ আমি মন্ত্রী হতে পেরেছি। আমি আপনাদের উন্নয়নের কাজ শুরু করেছি। ইউনিয়ন ভিতিক তালিকা তৈরি করে উন্নয়ন কাজ করা হবে।

তিনি আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগরের প্রবাসীদের উদ্যোগে তাঁকে দেওয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী।

বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকের আহমদ শাহিন, জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আফছর আজিজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, সাহেদ আহমদ মুছা, আখলাকুর রহমান, ওয়ালি উল্লাহ বদরুল, মতছিন আলী,সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রবাসি কমিউনিটি নেতা সাদ মিয়া, মজনু মিয়া, সুরমান হোসেন, শাহজাহান আলী,আলী হোসেন, ব্যারিস্টার আবুল কালাম,মখলিছ মিয়া প্রমূখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট