editor
প্রকাশিত: 2:31 PM, January 18, 2024
উৎফল বড়ুয়া, সিলেট :: বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ আর্ট অব স্টোরিটেলিং বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপের আয়োজন করে এডুকেশন এবং রিসার্চ ডেস্ক, বাংলাদেশী স্টুডেন্টস’ ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) ও আইআইইউসি আইইইই ক্লাব।
অনলাইন ভিত্তিক জুম মিটিং প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে ২২ টি দেশের প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এওয়ার্ড উইনিং কিনোট স্পিকার এবং সেলস লিডারশীপ ট্রেইনার জনাব ইউসুফ ইফতি এই সেশন কে আকর্ষক ও প্রানবন্ত করে তুলতে স্টোরিটেলিং এর বিভিন্ন কৌশল ও বাস্তব ভিত্তিক উদাহরণ তুলে ধরেন, যা আগত শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণ করে ও সামনের দিকে এগিয়ে যেতে পাথেয় হিসেবে কাজ করবে।
জনাব ইফতি এই ট্রেইনিং এ স্টোরিটেলিং এর অতি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। যেমন- ইথোস, প্যাথোস ও লোগোস। এসাইসিএলটিআর মেথড, মিউজিক অব স্টোরিটেলিং, ডাটা স্টোরিটেলিং ইত্যাদি।
অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের অংশগ্রহণকারী সদস্যগন এওয়ার্ড উইনিং কিনোট স্পিকার জনাব ইউসুফ ইফতির জ্ঞানগর্ভ আলোচনার ভূয়সী প্রশংসা করেন ও অর্গানাইজারদের ধন্যবাদ জানান।
বিএসইউএম এর সভাপতি মোহাম্মাদ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সভাপতি ও ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়ার পিএইচডি গবেষক গাজী আবু হোরায়রা।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট