editor
প্রকাশিত: 6:43 PM, January 18, 2024
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। অবিলম্বে কারান্তরীন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ খান জামালসহ মিথ্যা বানোয়াট গায়েবি মামলায় আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে লুনা বলেন, সারাদেশের ন্যায় সিলেটে ফ্যাসিস্ট সরকার গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। দলীয় কর্মসূচী পালন শেষে সম্পূর্ণ অন্যায়ভাবে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামালকে আটক করে ষড়যন্ত্রমূলক গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দিন ক্রমাগত ফুরিয়ে আসছে। তারা শেষ সময়ে মরণ কামড় দিতে এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নস্যাৎ করতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করছে। স্বৈরাচারী সরকারের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। গ্রেফতার নির্যাতন বন্ধ করুন। আব্দুল আহাদ খান জামাল সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট