editor
প্রকাশিত: 6:46 PM, January 18, 2024
সিলেট নগরীর আলমপুরস্থ দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক বেগম নুসরত হক এর সভাপতিত্বে ও ১০ শ্রেণীর শিক্ষার্থী তাসিন আখিন আহমদ এবং তাওহিদ হাসান সালমান এর যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. কবির খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, সময় টিভি সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. ফারুক আহমদ। মাহফিলে দক্ষিন সুরমা সরকারি হাই স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ শ্রেণীর শিক্ষার্থী নিয়ামুল হক সাদাফ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আল আমিন।
মাহফিলে বক্তারা মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেয়ার লক্ষে কাজ করার আহবান জানান। মহানবী এবং আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট