editor
প্রকাশিত: 12:23 PM, January 20, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এক শোক বার্তায় ইমরান আহমেদ বলেন চার তরুণ ছাত্রনেতা জৈন্তাপুরের সামাজিক ও ছাত্র রাজনীতি অঙ্গে পরিচিত মুখ তাদের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। আমি গভীরভাবে শোকাহত। এমপি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সিলেট তামাবিল মহাসড়ক ৪ নম্বর বাংলা বাজার ব্রিজ এর পাশে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে চার জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা রনদীপ পালের ছেলে নেহাল পাল(২৬) কমলা বাড়ি গ্রামের জামাল আহমদের ছেলে জুবায়ের আহমদ (২৫), বড় পুকুরপাড় পানিয়ারা হাটি আরজু মিয়ার ছেলে মেহেদী হাসান তমাল (২৬) ও জাঙ্গাল হাটির হারুন মিয়ার বড় ছেলে সুমন আহমদ (২৫)।
নিহত জুবায়ের, তমাল ও সুমনের নামাজের জানাজা আজ শনিবার দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে।
এস এ
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট