editor
প্রকাশিত: 12:55 PM, January 20, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় বাবা- ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। সশস্ত্র দুর্বৃত্তরা বিষ্ণুপুর জেলার নিংথাউখাং খা-খুনউ গ্রামে অনুপ্রবেশ করে এবং বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে ৩ জনকে গুলি করে, এলাকার একটি সামাজিক সংগঠন সিংটাম লিচিং লুপের সেক্রেটারি হেইসনাম তারজিৎ জানিয়েছেন। নজিরবিহীন হামলায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। তাঁরা হলেন, থিয়াম সোয়েন, আইনাম বামোইজাও এবং তার ছেলে আইনাম মানিতোম্বা।
অপরদিকে, বুধবার (১৭ জানুয়ারি) রাতে ইম্ফল পশ্চিম জেলার কাঞ্চুপ এলাকার একটি গ্রামে হামলা চালায় জঙ্গিরা। এতে তাখেলামবাম মনোরঞ্জন (গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক) নিহত হয়েছেন এবং মংসাতাবাম ওয়াংলেম (গ্রাম প্রতিরক্ষা সেচ্ছাসেবক) হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। এ নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট