editor

প্রকাশিত: 11:47 AM, January 29, 2024

জৈন্তিয়া ১৭ পরগনার বৈঠকে ক্ষোভ প্রকাশ

জৈন্তিয়া ১৭ পরগনার বৈঠকে ক্ষোভ প্রকাশ

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনা-কে কেন্দ্র করে চিকিৎসকদের চিকিৎসা সেবায় অবহেলা-দায়িত্বহীনতায় কারনে জৈন্তাপুর হাসপাতালে সংগঠিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

এতে সীমান্ত জনপদ এই উপজেলার দেড় লক্ষ মানুষ চিকিৎসা সেবার মৌলিক সুবিধা গ্রহন থেকে প্রতিনিয়ত বঞ্চিত হতে হচ্ছে।

এই অপ্রীতিকর ঘটনার পর জৈন্তাপুর হাসপাতালের জরুরী বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে এখানকার কর্মরত চিকিৎসকরা-চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত রয়েছেন। ঘটনার পর থেকে পাশ্বর্বতী উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসকরা এসে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এতে জৈন্তিয়া ১৭ পরগনার বৈঠকে হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক না হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।

সড়ক দুঘর্টনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তাপুর হাসপাতালে স্থানীয় ছাত্র-জনতা কর্তৃক সংগঠিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির নেতৃবৃন্দ হাসপাতালে পুনরায় নাগরিকদের চিকিৎসা সেবা প্রদান, ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট দায়ী চিকিৎসকদের শাস্তি এবং তাদের অনিয়মের সঠিক তদন্ত করে দায়ীদের প্রত্যাহার করা সহ ঘটনার সুষ্ট সমাধান করার লক্ষে ২৮ জানুয়ারি রোববার দুপুর ২টায় তিন উপজেলার জনপ্রতিনিধি বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্টজন, গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৭ পরগনার আহবানে জৈন্তাপুর ঐতিহাসিক ডেফল তলায় এক বৈঠকে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান অব্দুল মুমিন চৌধূরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধূরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, এডভোকেট আলতাফ হোসেন, এটি এম বদরুল ইসলাম, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ডৌ-বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, প্রবীণ মুরব্বী আব্দুস শুক্রুর, নিজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট, সমাজসেবী হায়দর আলী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ।
এই অপ্রীতিকর ঘটনার বিষয়ে জৈন্তিয়া ১৭ পরগনার পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উল্লেখ্য: গত ১৯ জানুয়ারি-২০২৪ইং শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুঘর্টনা ঘটে সিলেট তামাবিল মহাসড়কের বাংলা বাজার সংলগ্ন লক্ষীপুর এলাকা নামক স্থানে। এই দুঘর্টনায় জৈন্তাপুর উপজেলা সদরের (নিজপাট) ইউপি’র জৈন্তাপুর সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা ছাত্রলীগ নেতা নেহাল পাল (২৫), কমলা বাড়ির জুবায়ের আহসান (২৪) ,বড় পুকুরপাড় পানিয়ারা হাটির মেহেদী হাসান তমাল (২২) ও জাঙ্গাল হাটির আলী হোসেন সুমন (২৩) মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সহ স্থানীয় জনতা তাদের-কে উদ্বার করে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসেন।

সামন্য সময়ের মধ্যে চার বন্ধু মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এ কয়েক শত ছাত্র-জনতা উপস্থিত হন। হাসপাতালের জরুরী বিভাগে এম্বুলেন্স সার্ভিস ও চিকিৎসা সেবায় ডাক্তারের দায়িত্বহীনতায় উপস্থিত ছাত্র-জনতার মধ্যে উত্তোজনা দেখা দিলে ক্ষুব্ধ হয়ে উত্তেজিত ছাত্র-জনতা হাসপাতালে ইটপাটকেল নিক্ষোপ করে গাড়িতে অগ্নীসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

এই ঘটনায় অজ্ঞাত অন্তত ৩ শত জন-কে আসামী করে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর জৈন্তিয়া ১৭ পরগনার নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখার আহবান জানিয়ে ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১