editor

প্রকাশিত: 5:07 PM, February 1, 2024

বইমেলা উপলক্ষে শুক্রবারও মেট্রোরেল চালু রাখার দাবি

বইমেলা উপলক্ষে শুক্রবারও মেট্রোরেল চালু রাখার দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ আয়োজন উপলক্ষে শুক্রবারেও মেট্রোরেল চালু রাখার দাবি জানিয়েছেন প্রকাশক, লেখক, পাঠক—সবাই।

সাধারণত বইমেলা শুরু হলে উত্তরা-মিরপুর সংশ্লিষ্ট এলাকার লোকজন নিত্য-নৈমিত্তিক যানজট ঠেলে শাহবাগ আসতে পারতেন না বা চাইতেন না। তবে এবার কর্মজীবীসহ সবস্তরের বই পাগল মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে মেট্রোরেল। যে কারণে প্রকাশক, লেখক-পাঠক সবাই মেট্রোরেলের সমসাময়িক সুবিধার কথা জানিয়ে দাবি করছেন- সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও যেন মেট্রোরেল চালু করা হয়।

দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশক আলমগীর রুমির বাসা ও কার্যালয় মিরপুরে। বইমেলায় স্টলের কাজে গত দুই সপ্তাহে প্রতিদিনই তাকে যেতে হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে। মেট্রোরেল থাকায় তিনি অনায়াসে যাতায়াত সুবিধা পেয়েছেন।

আলমগীর রুমি বলেন, বছর ঘুরে আবারও আসা ফেব্রুয়ারি ভাষা ও লেখক-প্রকাশক-পাঠকের মাস। মেলা প্রাঙ্গণে বইয়ে ঠাসা শত শত প্যাভিলিয়ন, হাজারো নতুন বই ও লাখো পাঠকের উপস্থিতিতে রমরমা হবে বইমেলা। বাংলা সাহিত্য পাবে নতুন সম্পদ, সাহিত্যের ইতিহাস পাবে আগামীর লেখক।

তরুণ এ প্রকাশকের দাবি, মেট্রোরেলের কারণে এবার বইমেলায় আসা সবার জন্যই সহজ হবে। ছুটির দিনও যদি মেট্রোরেল চালু থাকে তাহলে স্বাচ্ছন্দ্যে বইমেলায় সবাই আসতে পারবেন।

একই কথা বলেছেন টঙ্গী এলাকার বাসিন্দা ও বইপ্রেমী ফয়সাল মাহমুদ। ফেব্রুয়ারি এলেই তিনি নিয়মিত মেলায় আসেন ঘুরতে ও বই কিনতে। নিজের দাবি জানিয়ে তিনি বলেন, মেট্রোরেল একটি গণপরিবহন। গণপরিবহনে শুক্রবার বন্ধ রাখা উচিত না। একইসাথে বইমেলার এ মাসে মেলায় প্রচুর মানুষ আসবেন। মেট্রোরেল কর্তৃপক্ষের উচিত শুক্রবারও মেট্রোরেল চালু রাখা।

এ বিষয়ে একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গণি বলেন, আমরা দাবি করছিলাম মেট্রোরেলের সময় বৃদ্ধির। সেটা ইতিমধ্যেই বাস্তবায়িত হওয়ায় এবার বইমেলায় পাঠকের পরিমাণ বাড়বে। মিরপুর-উত্তরার মানুষ আগে বইমেলায় আসতে পারতেন না যানজটের কারণে। এবার আসতে পারবেন অনায়াসে। শুক্রবারে মেট্রোরেল চললে আরও বেশি সংখ্যক পাঠক বইমেলায় আসতে পারবেন।

লেখক-প্রকাশক আর পাঠকদের দাবির সাথে একমত পোষণ করেছেন বাংলা একাডেমির কর্মকর্তা ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. কে. এম. মুজাহিদুল ইসলাম। তিনি বাংলানিউজকে বলেন, শুক্রবারে মেট্রোরেল চালু হলে সুবিধা হবে।

শুধু বইমেলাকে কেন্দ্র করেই নয়, বছরের প্রতিদিনই মেট্রোরেল চালু রাখার দাবি করেছেন শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। তাদের দাবি, শুক্রবারে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা হয়। মেট্রোরেল চালু থাকলে সব পরীক্ষার্থীরই সুবিধা।

শাকিলা ইয়াসমিন নামে এক পরীক্ষার্থী বলেন, যদি এটি হয় পরীক্ষার্থী ও ভ্রমণে আগ্রহীদের উপকার হবে।

যা বলছে কর্তৃপক্ষ-
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহা ব্যবস্থাপক (অপারেশন) ইফতিখার হোসেন বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, শুক্রবারে মেট্রোরেল চালু হলে যাত্রীদের সুবিধা হতো। কিন্তু এখনও আমাদের কিছু সমস্যা রয়েছে। আমাদের অনেক কাজ চলছে, ভবিষ্যতে চালু করা হবে। কবে চালু হবে সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মেট্রোরেলের প্রতিটি ট্রেনের সূচি ১০ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিটে নামিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এটা নিয়েও কাজ করছি আমরা। কাজ শেষে এমডি (এম এ এন সিদ্দিক) মহোদয় ঘোষণা দেবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১