editor
প্রকাশিত: 6:14 PM, February 1, 2024
রাহুল বড়ুয়া :: সন্দীপনার কেন্দ্রীয় সংসদের সংগীত, নাটক, আবৃত্তি, চারুকলা, লোককলা ও নৃত্যকলা বিভাগের যৌথ আয়োজনে মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ১লা ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার (মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠ) পাদদেশে অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন-সাংবাদিক বেলায়েত হোসেন। সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে. দাশ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি আলোচকবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভাষা সংগ্রাম পরিষদ গবেষণাকেন্দ্রের সম্মানিত পরিচালক ডাঃ ম.আ.মুক্তাদির, বীর মুক্তিযোদ্ধা রেকি কমান্ডার গোলাম নবী, সন্দীপনা কার্যকরি সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, চ.বি.অধ্যাপক প্রনব মিত্র চৌধুরী, ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাংস্কৃতিক সংগঠক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সংস্কৃতিসেবী রকেট কান্তি দত্ত (প্রবাসী), সংগঠক নিবেদিতা আচার্য্য, সংগঠক সজল দাশ, নাট্যজন শেখ শওকত ইকবাল, ওস্তাদ অমলেন্দু রাহা, প্রকৌশলী রাহুল বড়ুয়া, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, শিল্পী মৈত্রী আচার্য্য, শিল্পী বিথি রানী সিংহ, নারী নেত্রী ডলি রানী শীল, নাট্যজন জাবের হোসেন, রাকেশ চৌধুরী, আইটি বিশেষজ্ঞ ধনঞ্জয় শর্মা, সাংবাদিক হারুন অর রশিদ, অধ্যাপক দেবু ভট্টাচার্য্য, মোহাম্মদ হোসেন প্রমুখ।
শুরুতে দলের পক্ষ থেকে ভাষার জন্য আহুতি দানকারী শহীদানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয়। আলোচনায় বক্তারা বলেন-প্রতিটি মানুষের মুখের ভাষার কোন বিকল্প হয় না। আপন ভাষায় মাকে মা বলার আনন্দ দুগ্ধ স্রোতরুপী মাতৃস্তন্য পান করার মতো। প্রতিটি জাতির কাছে তার মায়ের ভাষা এক অমূল্য সম্পদ আর তা কোন মূল্য দিয়ে কেনা অসম্ভব। দ্বিতীয় পর্বে ভাষার গানে দলীয় পরিবেশনায় অংশ নেন সন্দীপনা সঙ্গীত বিভাগ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১