editor
প্রকাশিত: 2:09 PM, February 3, 2024
নরসিংদীর পলাশে রেললাইনের পাশ থেকে সুমন সাহা (৩৪) নামে এক দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকার রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে আনসার ভিডিপির সদস্যরা।
নিহত সুমন সাহা জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। আজ শনিবার ভোরের দিকে তিনি বাসা থেকে বের হয়ে আসেন কাজের সন্ধানে। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
তারা প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে ৭টার দিকে বরাব এলাকা পার হয়। এ সময় চারপাশে ঘন কুয়াশা ছিল। এরই মধ্যে সুমন মোবাইল ফোনে কথা বলে রেললাইন ধরে হাঁটছিলেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহা নিহত হয়েছেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। তারা সুমনের মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাবে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১