admin
প্রকাশিত: 12:50 PM, May 31, 2021
অনলাইন ডেস্ক
সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মাসে সিলেট বিভাগে করোনায় ৪০৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের অন্য জেলার চেয়ে করোনায় সবচেয়ে বেশী প্রাণহানী হয়েছে সিলেটে। এ পর্যন্ত সিলেট জেলায় করোনায় মৃত্য হয়েছে ৩২৮ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন ১০১ জন। যার মধ্যে ৫৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬০ জন। সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১০১ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ১৮ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ১০১ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮০১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৯৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এর মধ্যে ৫৯ জন সিলেট জেলার ও ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ২৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৩১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩২৮ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ