editor
প্রকাশিত: 8:22 PM, February 5, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেন। সোমবার (৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় প্রেসক্লাব হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম বলেন, সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শব্দ চয়ন করা। নিউজে শব্দ চয়নের উপর নজর রাখতে তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান। জৈন্তাপুর উপজেলার আত্মমর্যাদা-সম্মান অক্ষুন্ন রেখে স্থানীয় সাংবাদিকদের সঠিক তথ্য নির্ভর ও সত্য নিউজ প্রকাশ করা প্রয়োজন।
তিনি বলেন, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বহিরাগত গোষ্ঠী জৈন্তাপুরে কর্মরত সাংবাদিক, প্রশাসন সহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আমাদের-কে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন। তিনি এখানে কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের বহিরাগত গোষ্ঠী থেকে সজাগ ও সতর্কতার পাশাপাশি সবাই-কে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মো: মঈনুল মুরছালীন রুহেল, সাধারণ সম্পাদক ও জৈন্তাপুর প্রেসক্লাবের নিবার্হী সদস্য নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ, এশিয়ান টেলিভিশের প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু , দৈনিক ভোরের আকাশ ও ঢাকা টাইমস পত্রিকা জৈন্তাপুর প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম,অনলাইন মিডিয়া কর্মী তোফায়েল আহমদ, বিলালুর রহমান, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি মো: আব্দুল্লাহ, শুয়াইবুর রহমান, ফটোগ্রাফার হোসেন মিয়া ও মোরাদ হাসান।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১