editor
প্রকাশিত: 9:50 PM, February 11, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ১১ ফেব্রুয়ারী রবিবার খাজাঞ্চি ষ্টেশন সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে প্রতিযোগীতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী। এতে ৫২ টি ইভেন্টে খাজাঞ্চি ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১শ প্রতিযোগী অংশ গ্রহন করে।
প্রতিযোগীতায় আর্থিক ভাবে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিলার ফলিক আহমদ চৌধুরী ছালিক।
শেষাংশে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।
তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমদ’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কবির আহমদ কুব্বার, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আজম আলী, রহিমপুর সপ্রাবি এর প্রধান শিক্ষক আ হ ম গোলাম রব হাসনু, সহকারি শিক্ষক সোহেল মিয়া।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, কৃষ্ণ কান্ত মালাকার, রাতুল চন্দ্র তালুকদার, সুভাষ দাস, অনীমা রানী দাস, শাহনাজ পারুল, বীথি রানী তালুকদার, আবু সায়েম (ভার: প্রশি)।
সহকারী শিক্ষক আলীম উদ্দিন, শাহীন আহমদ, সন্জিত দেব,মুরাদ আজিজ জগলু, আলীম উদ্দিন-২, শিপন দাস, শাওন তালুকদার, শাহিন মিয়া, আব্দুল ওয়াহিদ, আব্দুস সামাদ, মনিকা সরকার, আয়শা বেগম, কাবেরী ভট্রাচার্য,পলি রায়, আঁখি বনিক, শংকরী দাস, জবা রানী, সাজনা বেগম, শিল্পী বেগম, স্বপ্না বেগম,বিলকিস বেগম,তমা বেগম প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১