editor

প্রকাশিত: 9:41 PM, February 17, 2024

পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত দু’দিন ব্যাপী ক্রিকেট কার্নিভাল-২০২৪ সম্পন্ন

পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত দু’দিন ব্যাপী ক্রিকেট কার্নিভাল-২০২৪ সম্পন্ন

হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত দু’দিন ব্যাপী ক্রিকেট কার্নিভাল-২০২৪ গতকাল (শনিবার) সম্পন্ন হয়েছে। ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই কার্নিভালের ফাইনালে এদিন ‘ওয়েস্টার্ন ওয়ারিয়র্স’ দল ‘মৌলভীবাজার চেলেঞ্জার্স’ কে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক পূবালী ব্যাংক পিএলসি বরইকান্দি শাখার ব্যবস্থাপক আবু হানিফা রনির হাতে চ্যাম্পিয়নস ট্রফি তোলে দেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবীর চৌধুরী, পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মুশাহিদুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: বদরুল আলম, সিলেট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, মৌলভীবাজার আঞ্চলিক অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো: সরোয়ার আলম প্রমুখ।

দু’দিন ব্যাপী কার্নিভালে মোট ৪ টি দল অংশ নেয়। শুক্রবার কার্নিভালের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ‘মৌলভীবাজার চ্যালেঞ্জারস’ ৩৩ রানে হারায় ‘ দুরন্ত ময়মনসিংহ’ কে। এদিনের ২য় খেলায় ব্যাংকের পূর্বাঞ্চলের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ নিয়ে গড়া দল ‘ ইস্টার্ন টাইগার্স’ কে ৩ উইকেটে হারায় সিলেট পশ্চিমাঞ্চলের দল ‘ওয়েস্টার্ন ওয়ারিয়র্স’।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক আবু লাইছ মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খেলাধুলা চিত্ত বিনোদনের অংশ। সুস্থ দেহ ও প্রশান্ত মন গড়তে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই।

তিনি সিলেট বিভাগের তিনটি দল ও ময়মনসিংহ বিভাগের একটি দলের হয়ে খেলায় অংশ নেয়া সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এধরণের আরো আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১