editor

প্রকাশিত: 6:25 PM, February 18, 2024

দেশে রিজার্ভ সংকট নেই, উন্নয়ন স্বাভাবিক গতিতেই চলছে: গণপূর্তমন্ত্রী

দেশে রিজার্ভ সংকট নেই, উন্নয়ন স্বাভাবিক গতিতেই চলছে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমাদের কোনো উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়েনি। সব কাজ স্বাভাবিক গতিতেই চলছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘসূত্রতা পরিহার করে কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিশ্চিত করা হচ্ছে। কাজের গুণগত মান ভালো করতে গিয়ে অনেক সময় দেরি হয়। তা বিবেচনায় রেখে কোনো কাজ যাতে দীর্ঘায়িত না হয়, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।

এর আগে মন্ত্রী রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সেখানে তিনি বলেন, ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের নির্যাতনের কথা স্মরণ করলে কেউ বিপথগামী হবে না। অর্থ উপার্জন মুখ্য নয়, পরবর্তী প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি কাজ করতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমি কর্তৃত্ব করতে আসিনি, আপনাদের সতীর্থ হয়ে কাজ করতে এসেছি, আপনাদের কাজ দেখতে এসেছি। সুদীর্ঘ পরিকল্পনা অনুযায়ী টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে কাজ করতে হবে।

বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তর-সংস্থার কাজে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে গণপূর্তমন্ত্রী বলেন, সরকারের সব দপ্তর-সংস্থার কাজে যথাযথ সমন্বয় থাকলে দীর্ঘসূত্রতা কমবে এবং উন্নয়ন পরিকল্পিতভাবে হবে।

এ সময় রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের সঙ্গে সিটি করপোরেশনসহ সব প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের জন্য তিনি সংস্থার প্রধানদের নির্দেশনা দেন। সংশ্লিষ্ট বিধি-বিধান ও আইন মেনে কাজ করলে সব কাজে পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নিজ দপ্তরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মানুষ মানুষের জন্য- স্লোগান সামনে রেখে আমরা মানুষের জন্য কাজ করছি। যেভাবে কাজ করলে জনকল্যাণ হবে, সরকারের অর্থ অপচয় হবে না, সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।

সঠিক সময়ে সকল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আবাসন ও গৃহায়ন উন্নয়ন প্রকল্প কাজের জন্য ঠিকাদারের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। এক্ষেত্রে তিনি ঠিকাদারের সঙ্গে বন্ধুত্ব না করে কাজের সঙ্গে বন্ধুত্ব করার কথা বলেন। সবাইকে তিনি বিধি-বিধান ও আইন অনুযায়ী নিজের দায়িত্ব পালনে সজাগ থাকতে বলেন।

সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। দরিদ্র জনগোষ্ঠী ৪০ শতাংশ থেকে নেমে বর্তমানে ২১-২২ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্যসীমার নিচে ৬ শতাংশেরও কম মানুষ বাস করছে। ধীরে ধীরে আমরা উন্নত দেশের কাতারে যাচ্ছি। আমরা স্বাধীন ও সার্বভৌম দেশে বাস করছি বলে আজ দেশে সবার জন্য সব দুয়ার খুলে গেছে। এখন আর কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রী স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি মেডিকেল কলেজে ১০০ শয্যাবিশিষ্ট ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও রাজশাহী বঙ্গবন্ধু স্কয়ার পরিদর্শন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১