editor
প্রকাশিত: 2:31 PM, February 22, 2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমুদ্র সম্পদ অনুসন্ধান এবং আহরণের ওপর গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু কর্তৃক ‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪’-প্রণয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্লু ইকোনমি যাতে বাস্তবায়ন করতে পারি তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নিচ্ছি।
তিনি বলেন, এখন আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সমুদ্র সম্পদ কীভাবে ব্যবহার করবো। আমাদের সমুদ্রে যে সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ, সামুদ্রিক উদ্ভিদ, সামুদ্রিক সম্পদ বিশেষ করে আমাদের খনিজ সম্পদ তেল গ্যাস উত্তোলন করতে হবে। এটা আমাদের দেশের জন্য প্রয়োজন।
শেখ হাসিনা বলেন, যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি সেটা ব্যবহার করে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই।
বিদেশি বিনিয়োগ আহ্বান করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের দেশে এগিয়ে যাবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ভাবে যারা বিনিয়োগ করতে চান তাদেরও আরও বিনিয়োগ করার আহ্বান জানাই।
শেখ হাসিনা বলেন, ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করেছি। আমরা কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবো না। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আমাদের থাকতে হবে। আমাদের দেশটা স্বাধীন দেশ, কাজেই স্বাধীনতা সুরক্ষায় যা প্রয়োজন সেটা করে যাবো।
তিনি বলেন, আমাদের দেশে বিশাল জলরাশি, এই জলরাশির নিরাপত্তা নিশ্চিত করা এটা নৌ বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেটা তারা যথাযথ ভাবে পালন করে যাচ্ছে।
প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীর সবদিক থেকে দক্ষ হোক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এস এ
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১