editor

প্রকাশিত: 7:39 PM, March 2, 2024

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ভোটের প্রয়োজন হয়: আহসান হাবিব

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ভোটের প্রয়োজন হয়: আহসান হাবিব

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:) বলেছেন, একটা দেশের জন্য গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ভোটের প্রয়োজন হয়, ভোটের জন্য ভোটারের প্রয়োজন।

শনিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

আহসান হাবিব বলেন, একটা সময় দেড় কোটি ভুয়া ভোটার হওয়ার খবর এসেছিল। কিন্তু নির্বাচন কমিশন যখন ডাটাবেজ তৈরি করল, স্মার্ট কার্ড তৈরি করল, তখন আর দেশের ভুয়া ভোটারের কথা শোনা যায়নি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রচেষ্টা ছিল ভোটারদের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করে দেওয়া এবং অনেকেই আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে। একটা দেশের জন্য গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ভোটের প্রয়োজন হয়, ভোটের জন্য ভোটারের প্রয়োজন পরে। ভোটারের জন্য ভোটার তালিকা প্রণয়ন একটি বিশাল কর্মযজ্ঞ।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতের জন্য নিরন্তরভাবে কাজ করে। গত ৭ জানুয়ারি নির্বাচনে আমরা এমন পরিবেশ তৈরির চেষ্টা করেছি যেন ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারে। এবার এমন কাউকে পাওয়া যায়নি যে, ভোট দিতে পারেনি এমন অভিযোগ করেছে। নির্বাচন না হলে কিন্তু দেশের কিছুই ঠিক থাকে না। তাই সময়মত নির্বাচন করতে হয়। নির্বাচনের প্রধান উপসর্গ হল, যারা প্রার্থী হবেন তারা এবং ভোটাররা। ভোটার এবং প্রার্থীর সমন্বয় না হলে নির্বাচন ফলপ্রসূ হয় না।

তিনি বলেন, সামনে কিছু স্থানীয় সরকার নির্বাচন আছে। আমি চাইব ভোটাররা এই ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে সুষ্ঠু করে তুলবে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবে। কোথাও কেউ ভোট দিতে বাধা দিলে প্রতিবাদ করবেন, গণমাধ্যমকে জানাবেন। ভোটার তালিকা, ভোটের পরিবেশ সব কিছুই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এজন্য নির্বাচন কমিশন প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার যুক্ত করে এবং মৃত ভোটারদের বাদ দেয়। এটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করতে হয়।

রাশেদা সুলতানা বলেন, ভোটারদেরও দায়িত্ব নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনকে সহায়তা করা। ভোটারদের কাছে আহবান থাকবে আপনারা তথ্য দেয়ার সময় সব ঠিকমত দিবেন, এতে ভোটার তালিকা নির্ভুল থাকবে। আপনাদের এনআইডি কার্ডটাও নির্ভুল হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১