editor

প্রকাশিত: 2:20 PM, March 4, 2024

এলাকা ভিত্তিক প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন ডিসিরা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

এলাকা ভিত্তিক প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন ডিসিরা: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেছেন, এখন থেকে জেলা প্রশাসকরা প্রকল্পের জন্য প্রস্তাব দিতে পারবেন। সরকার সেগুলো বিবেচনা করবে।

সোমবার (০৪ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিসংখ্যান, পরিকল্পনা বিভাগের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন আমার জন্য নতুন অভিজ্ঞতা। তাদের বার্তা দিয়েছি যে, একটি সরকারের উন্নয়নের যে প্রক্রিয়া সেটা বাস্তবায়ন হয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। সরকার শুধু সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইচ্ছা বাস্তবায়নে আরও বেশি মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ সরকার বলতে মূলত ডিসিদেরকে বোঝে। তাদের কাজগুলোই মানুষের কাছে সরকারের ভালো কাজ হিসেবে বিবেচিত হয়। এজন্য তাদেরকে জনবান্ধব হতে অনুরোধ করেছি।

ডিসিরা প্রকল্প বাস্তবায়নে কি ধরনের সমস্যায় পড়েন এবং জনবান্ধব প্রকল্প নেওয়ার বিষয়ে কোনো নিদের্শনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকদের কোনো ভূমিকা নেই। তবে আজকে আমরা বলেছি প্রয়োজন ভিত্তিতে এলাকা ভিত্তিক তারাও প্রকল্পের প্রস্তাব দিতে পারেন। সেগুলো সরকার বিবেচনা করবে।

আপনার কাছে কোন বিষয়গুলো চ্যালেঞ্জ মনে হয় এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ বলতে কিছু নেই। রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের জন্য কাজ করবার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। আমিও সেটা মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি পালন করবো। এক্ষেত্রে সকলের সাহায্য সহযোগিতা চাই।

মাঝে মাঝেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাইরে রেখে প্রকল্প নেওয়া হয় সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে আমি মনে করি প্রতিটি প্রকল্প মন্ত্রীর জানা থাকে। তাদের এড়িয়ে গিয়ে কোনো প্রকল্প হয় বলে আমার ধারণা নেই। মনেও করি না।

এর আগে রোববার (০৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনের জেলা প্রশাসক(ডিসি) সম্মেলন-২০২৪ এর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণ, চামড়াজাত শিল্পের উন্নয়ন ও চামড়া রপ্তানির বিষয়ে গুরুত্ব দেওয়া, রোজার মাস সামনে রেখে তেল, চিনি ও চালের দাম নিয়ন্ত্রণ, প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা এবং সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলে জানা গেছে ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১