editor
প্রকাশিত: 11:21 AM, March 16, 2024
কাতার যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পাইলট। অসুস্থ পাইলটকে নিয়ে কলকাতার আকাশ থেকে ঘুরে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।
শুক্রবার (১৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের (বিজি-৩২৫) উদ্দেশ্যে রওনা হয়েছিল। অসুস্থ হওয়া বিমানের ওই পাইলটের নাম ক্যাপ্টেন মাকসুদ বলে জানা গেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশ্যে রওনা হয়। কলকাতার আকাশে হঠাৎ পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।
অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তীতে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। ৪১৯ জন যাত্রী ছিলেন এতে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১