editor
প্রকাশিত: 11:27 AM, March 23, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: তামাবিল জাফলং মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে পিকআপ-লেগুনা সংঘর্ষের মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬ জনের পরিবার ও আহতদের মধ্যে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেল চার টায় চিকনাগুল ইউনিয়নে নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
নিহত প্রত্যেক পরিবারের সদস্যদের বিশ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে স্বজনদের নিকট হস্থান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, বাদশা মিয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা আকমল হোসেন চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসনাত চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল মুছব্বির ফরিদ, বর্তমান ইউপি সদস্য অহিদুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য কামরান আহমেদ, সমাজসেবী ইউনুস মিয়া, সাংবাদিক জাহিদুল ইসলাম, মুরাদ হাসান, যুবলীগ নেতা নাসির উদ্দিন, প্রবাসী শেখ রাদেক আহমেদ ও ছাত্রলীগ নেতা আবু হুরায়রা সহ নিহতদের আত্মীয় স্বজন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ মেয়ের বাড়ীতে মাটিউরা (বউভাত) অনুষ্ঠানে যাওয়ার সময় চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাত্র সম্প্রদায়ের ৬ জন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
নিহতরা হলেন মঙ্গলি পাত্র (৫০), সাবিত্রী পাত্র (৫৫), শ্যমলি পাত্র (৩৫), সুচিত্রা পাত্র( ৩৫), ঋতু পাত্র (৮) ও ৬ মাস বয়সী মেয়ে বিজলী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১