editor

প্রকাশিত: 8:28 PM, April 15, 2024

বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

বিশ্বনাথ প্রতিনিধি :: ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮মে। আজ সোমবার ১৫ই এপ্রিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সকল পদে মোট ২০ জন প্রার্থী ।

এতে চেয়ারম্যান প্রার্থী ১১ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন বলে এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিার্টানিং অফিসার স্বর্ণালী চক্রবর্তি।

চেয়ারম্যান পদে আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ৬ জন বিএনপির সাথে সম্পৃক্ত ৪ জন ও জামায়াতের সাথে সম্পৃক্ত ১ জন সহ মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন- তারা হলেন, সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী, পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শমসাদুর রহমান রাহিন, পৌরসভা আ.লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী এ আর চেরাগ আলী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম।

বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া বিএনপি নেতা সফিক উদ্দিন। এছাড়া উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।

ভাইস চেয়ারম্যান পদে যারা রয়েছেন, তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্র্থ সারথী দাশ পাপ্পু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কাওছার খান, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার ও ইসলাম উদ্দিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহিন ও আওয়ামী লীগ নেতা নোয়াব আলীর স্ত্রী করিমা বেগম।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল পর্যন্ত, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতিক বরাদ্দ দেওয়া হব ২৩ এপ্রিল। ভোট গ্রহন ৮মে ২০২৪ ইং।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১