editor
প্রকাশিত: 11:00 AM, April 16, 2024
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পিকআপভ্যান উল্টে জিকু চাকমা (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কচুছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিকু চাকমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মৃত টিউটন চাকমার মেয়ে।
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য প্রিয় বিকাশ চাকমা বলেন, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ধর্মীয় কাজে পিকআপভ্যানযোগে ২০জনের একদল পুণ্যার্থী দল কচুছড়ি মিলনপুর স্যামোক মার্ক ভাবনা কুটির থেকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ফিরছিল। পথে মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কচুছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকু চাকমাকে মৃত ঘোষণা করেন। হতাহতরা সবাই মহালছড়ি উপজেলার বাসিন্দা।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১