editor
প্রকাশিত: 8:30 PM, April 23, 2024
আসন্ন ৮মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের ঘোড়া প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরের সানরাইজ পার্টি সেন্টার সংলগ্ন (সাকের সাদেক লাইফস্টাইল) মাঠে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ঘোড়া প্রতীকের উপজেলা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সাকের উদ্দিন সাদেক ও বাদেপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
এসময় তিনি বলেন, গোলাপগঞ্জের উন্নয়নের গতানুগতিক ধারা পরিবর্তন করে আধুনিক মানসম্মত কার্যক্রমের মাধ্যমে গোলাপগঞ্জবাসীর সেবা করতে চাই।আজকের এই উপস্থিতি প্রমাণ করে গোলাপগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমি বিগত দিনে গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে হেটেছি। আপনাদের ভাই হিসেবে পরিবারের একজন সন্তান হিসেবে, প্রতিবেশি হিসেবে আপনাদের সুখে দুঃখে আমার সাধ্যমত আপনাদের সাথে থাকবো। এ ওয়াদাটুকু আজকে করে গেলাম।
তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হই বা না হই একজন সমাজকর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবো।
জাবেদ বলেন, আমি উন্নয়নের প্রতিশ্রুতি দিব না, বাস্তবের উন্নয়ন দেখিয়ে দিব এই তরুণ যুবসমাজ কি পারে। আমি বিশ্বাস করি, এখানে যারা উপস্থিত আছেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই নির্বাচন তাদের। এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন। এই নির্বাচন গোলাপগঞ্জের প্রতিটি নাগরিকের নির্বাচন। তিনি ৮মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে গোলাপগঞ্জ বাসীর সেবা করার সুযোগ দিতে সবার কাছে অনুরোধ জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কয়েক হাজার মানুষ মিছিল, স্লোগান নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে সমবত হোন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১