editor
প্রকাশিত: 11:29 AM, April 27, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এর আনারস মার্কার সমর্থনে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের রায়পুর টিমাইঘর গ্রামে এলাকা বাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বাদ এশা গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরশ আলী ও তোতামিয়ার যৌথ সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া।
৮মে অনুষ্ঠিতব্য বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ আনারস প্রতীকে এলাকাবাসীর সহযোগিতা সমর্থন ও ভোট কামনা করে বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, ১নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া, সাবেক মেম্বার গয়াছ উদ্দিন।
এসময় এলাকাবাসীর পক্ষে আনারস মার্কার সমর্থনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাদ উদ্দিন, রঞ্জিত দেব নাথ, লামাকাজি সিএনজি অটোরিকশা শ্রমিক জোট ৭০৭ এর সভাপতি সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি পাপ্পা।
উপস্থিত ছিলেন রায়পুর গ্রামের মুরব্বি আসদ আলী, মর্তুজ আলী, ফিরুজ আলী, অশ্বিনী বৈদ্য, জামাল উদ্দিন, আলী আহমদ, আইনজীবী সহকারী শাহীন আহমদ বিপ্লব দেব, রনজিত দাস রঞ্জু, রাকু দেব জ্যোতিশ দাস, স্বপন চন্দ, জলক দত্ত, আইনুল হক, রাসেল আহমদ, রনি দাস সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১