editor
প্রকাশিত: 11:58 AM, April 27, 2024
নরসিংদীর রায়পুরায় হিট স্ট্রোকে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দির এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু ইয়াসিন উপজেলার চাঁনুপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামের প্রবাসী এনামুল হকের ছেলে।
ইয়াসিনের নানা বাচ্চু মিয়া জানান, গতকাল নাতিসহ তার মেয়ে নরসিংদী শহরের বাসাইল এলাকার ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে আসে। আর আজই আমার নাতিটা মারা গেল।
তিনি জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দির ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
সওদাগর কান্দিস্থ চাঁনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান জানান, তার কাছে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পরই তার মৃত্যু হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১