editor
প্রকাশিত: 6:56 PM, April 28, 2024
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) হিজড়া যুব কল্যাণ সংস্থা সিলেট এর উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি বেলা ২টায় সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
হিজড়া যুব কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সুক্তার সভাপতিত্বে ও এসসিজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মোছাব্বের রহমান এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লাস্ট সিলেট ইউনিটের ইউনিট কো-অর্ডিনেটর এবং প্যানেল আইনজীবী সত্যজিৎ কুমার দাস, সিলেট ওম্যান্স জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক সুবর্ণা হামিদ, বন্ধুর ডিআইসি ম্যানেজার মো. জিয়াউল হক, আশার আলো যুব কল্যাণ সংঘের প্রকল্প সমন্বয়কারী সাজিদুল ইসলাম, কাওছার আহমদ প্রমুখ। এছাড়াও অন্যান্য হিজড়া জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।
হিজড়া কমিউনিটি কেন আন্তর্জাতিক আইন সহায়তা দিবস পালন করবে:
১। বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী যুগ যুগ ধরে তাদের আইনী অধিকার আদায়, যৌণ নির্যাতন, কম মজুরী, কাজের পরিবেশ না থাকা ইত্যাদি বিষয়ে যে মহান সংগ্রাম করেছে,সে সম্পর্কে জানবে ও বর্তমানে তাদের জীবনে চলার জন্য কি কি ধরণের চ্যালেঞ্জ মোকাবালার জন্য পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে হিজড়া কমিউনিটি সচেতন হবে ও তাদের অধিকার,মানবাধিকার বিষয়ে সমাজ ও সরকারের কাছে তাদের সমআধিকারের দাবী তুলে ধরতে পারবে এবং আইনী সহায়তার জন্য বিভিন্নভাবে সচেতন হবে ও নিজেরদের জন্য কাজ করতে পারবে।

২। হিজড়া কমিউনিটি সম্পর্কে সমাজে ১টা ইতিবাচক ধারণা তৈরী হবে। তাই হিজড়া কমিউনিটির অধিকারের পাশাপাশি তাদেরও অন্য সকল মানুষের মতো সম অধিকার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন।
৩। হিজড়া কমিউনিটির মানুষদের সাথে সমাজের সর্বস্তরে আরও ভালভাবে পরিচয় হবে ।
৪। হিজড়া কমিউনিট জানবে কোথা থেকে ও কিভাবে জাতীয় আইনী সহায়তা দিবস উদযাপন শুরু হলো, যেহেতু তারা এই সমাজেরই ১টি অংশ। তাদেরও এ বিষয়ে জানার অধিকার আছে।
৫। সমাজে তাদের মূল সমস্যা হলো কোন কাজ, পারিবারিক সম্পত্তি, ভাল চিকিৎসা না পাওয়া অর্থাৎ তাদের মৌলিক অধিকার এর ব্যাপারে বৈশম্যের স্বীকার হতে হয়। জাতীয় আইন সহায়তা দিবসের মাধ্যমে তারা সমাজের অন্য সাধারণ মানুষের মতোই তাদের আইন সহায়তা আদায়ে কাজ করতে পারবে।
আইন সহায়তা দিবসের মধ্য দিয়ে নারীর অধিকার বাস্তবায়ন হলে হিজড়া জনগোষ্ঠীরও অধিকার আদায়ে সহায়ক হবে ও হিজড়া জনগোষ্ঠীদের মাঝে সমঅধিকার এবং সার্বিক বিষয়ে অনূপ্রেরণা সৃষ্টি হবে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১