editor
প্রকাশিত: 5:31 PM, May 3, 2024
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২১জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।
বৃহস্পতিবার (২ মে) সহকারী রিটার্নিং অফিসার দোয়ারাবাজার বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যডভোকেট মো. চাঁন মিয়া, যুবলীগ নেতা মো. নুরুল আমিন ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সোনাধন দে, মো. তাজির উদ্দিন, নূর হোসেন মো. আব্দুল্লাহ, মো. রাসেল মিয়া, মো. আবুল কালাম, শরীফ আহমদ, মো. আবু বকর সিদ্দিক, মো. জিয়াউর রহমান, মো. বশির আহমদ ও জে ইউ সেলিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝরণা রানী দাশ, লাইলী বেগম, বেগম শামসুন্নাহার ও মোছা. শিরিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র বাছাই ৫ মে, আপিল ৬, ৭ ও ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১