editor
প্রকাশিত: 5:54 PM, May 3, 2024
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের ছোট দেওড়া কাজীবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুই ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন।
জয়দেবপুর রেল স্টেশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি করে। পরে বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। একপর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনার ২ ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি ওই লাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেতুবুর রহমান জানান, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উদ্ধার কাজ চলছে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১