editor

প্রকাশিত: 7:59 PM, May 7, 2024

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কামাল আহমদ

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কামাল আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি :: আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল আহমদ (ঘোড়া মার্কা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও নির্বাচনের আগ মূহুর্তে তিনি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন।

জৈন্তাপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। তিনি জৈন্তাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘােষণা দেন।

মঙ্গলবার (৭ মে) বিকেল সাড়ে ৩ টায় জৈন্তাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

সংবাদ সম্মেলনে কামাল আহমদ বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ্যতা থাকায় এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণ মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রচারণায় অংশ নিয়েছিলাম। প্রচারণার সময় সবার সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি।

তিনি আরও বলেন, পারিবারিক নানা সমস্যার কথা বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচনী প্রচারণার সময় আমি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি সাময়িক ভাবে নির্বাচন থেকে সরে দাড়ালেও জৈন্তিয়ার মাটি ও মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবো এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে অতীতের মত আমি আগামী’র পথচলায় জনগনের পাশে আছি এবং থাকবে। মানুষের কল্যানে কাজ করাই আমার রাজনৈতিক জীবনের মুল লক্ষ্য।

ভবিষ্যতে যেকোন নির্বাচনে বৃহত্তর পরিসরে জৈন্তিয়া এলাকার জনগনের সেবা করতে তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একটি আলোকিত ও সমৃদ্ধ জনপদ বিনির্মানে তিনি ভবিষ্যতে জৈন্তাপুর বাসির সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, ইউপি সদস্য জামাল আহমদ, যুবলীগ সদস্য সুমন আহমদ, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ, জাহাঙ্গীর আলম পারভেজ, চারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাসেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন।

উল্লেখ: ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১