editor

প্রকাশিত: 10:43 AM, May 9, 2024

চেয়ারম্যান সোহেল, ভাইস চেয়ারম্যান করিমা ও সুইট

বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা: দুই প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান

চেয়ারম্যান সোহেল, ভাইস চেয়ারম্যান করিমা ও সুইট

বিশ্বনাথ প্রতিনিধি :: জল্পনা-কল্পনা, প্রত্যাখ্যান ও নানা নাটকিয়তার পর মধ্যরাতে ঘোষণা করা হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল। ফলাফল প্রত্যাখ্যান করেছেন প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান পদপ্রার্থী। হাড্ডাহাডি লড়াইয়ে সামান্য ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ( বহিস্কৃত) সোহেল আহমদ চৌধুরী। তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১২ হাজার ৯৬৮। আর দোয়াত কলম প্রতীকের প্রার্থী সেবুল মিয়া ১১ হাজার ৬৯৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল ইসলাহ’র ইসলাম উদ্দিন বই প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫১২ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে করিমা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট। বুধবার রাত পৌণে ১টায় ফলাফল ঘোষণা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কমকর্তা স্বর্ণালী চক্রবর্তী।

৮ই মে বুধবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ৭৪টি কেন্দ্রের মধ্যে ৭৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় সেন্টারের ফলাফল ঘোষণায় দেরি হয়। এরমধ্যে ওই কেন্দ্রের ফলাফল সীটে কারো স্বাক্ষর না থাকায় ও ভোটের ব্যবধান কম থাকার অভিযোগ আনেন এবং ফলাফল না মেনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ লিখিত অভিযোগ করেন। সাথে সাথে তার সমর্থকরা উপজেলা মাঠে বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি কাপ পিরিচের চেয়ারম্যান প্রার্থী সোহেল আহমদ চৌধুরী ও দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়ার সমর্থকরাও মিছিল শুরু করে। দীর্ঘক্ষণ বাক-বিতন্ডার পর ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পূন:গণনার আবেদন জানিয়ে সমর্থকদের নিয়ে চলে যান এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। পরে চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়াও ফলাফল প্রত্যাখ্যান করে সমর্থকদের নিয়ে চলে যান।

কিন্তু বিক্ষোব্ধ জনতা মাঠ ছেড়ে চলে না যাওয়ায় রাত ১২টায় ৩ প্লাটুন বিজিবি এসে বিক্ষোব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পৌণে ১টায় সহকারী রিটানিং কমকর্তা স্বর্ণালী চক্রবর্তি ফলাফল ঘোষণা করেন। এ সময় বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়াও উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৭৪টি কেন্দ্রে একটানা ব্যালেটের মাধ্যমে চলে ভোট গ্রহণ। সকালের শুরুতেই ভোটারদের উপস্থিতি কম ছিল। সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। উপজেলার ১ লাখ ৮৮ হাজার ৩৭ টি ভোটের মধ্যে মাত্র ৬০ হাজার ৪ শত ১৯টি ভোট কাস্টিং হয়েছে। প্রদত্ব ভোটের হার ৩২.১৩ পার্সেন্ট বলে দেখিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১