editor
প্রকাশিত: 11:06 AM, May 15, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশিষ্ট সাংবাদিক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সরকার নিবন্ধিত বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রোটারিয়ান এবং সমাজসেবক সদ্য প্রয়াত মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল এর স্মরণে শোক সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উক্ত শোক সভাটি অনুষ্ঠিত হয়।
মোসাদ্দিক সাজুলের জীবন কর্ম নিয়ে আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করে সাজানো শোক সভাটি উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া’র সঞ্চালনায় এতে সভাপতিত্বে করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩ নং অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ৬ নং বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, বিশ্বনাথ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিল জহুর আলী, পৌর আল- ইসলার সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, সৌদিআরব প্রবাসী, রাজনৈতিক ব্যাক্তিত্ব আলহাজ্ব দুলাল মিয়া, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডাইরেক্টর ও সচিব শেখ শহিদুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মনোহর হোসেন মুন্না, বণিক কল্যাণ সমিতির কমিশনার আনোয়ার আলী, অলংকারি ইউপির ৭ নং ওয়ার্ড মেম্বার বশির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এ কে এম তুহেম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আব্দুল কাইয়ুম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু।
উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ফজলু মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ডের মেম্বার ছগির আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার নূরুল হক, ৮নং ওয়ার্ডের মেম্বার হানিফ আলী, ৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদ, ৪,৫, ও ৬নং ওয়ার্ডের মেম্বার শাহিনা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী আমির আহমদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দে, সদস্য ছালেক উদ্দিন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মোসাদ্দিক হোসেন সাজুল এর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণে মধ্য দিয়ে উক্ত শোক সভা সমাপ্ত করা হয়।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১