editor
প্রকাশিত: 12:26 PM, May 21, 2024
দোয়ারাবাজার প্রতিনিধি :: উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জুয়েল।
জানা যায় গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌরবিপণীস্থ একটি কক্ষে বোগলা ইউপির সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন এক সহকারী শিক্ষিকা।
সংবাদ সম্মেলনে ওই শিক্ষিকা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক ও লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার কথা জানান।
বিষয়টি আরিফুল ইসলাম জুয়েলের দৃষ্টিগোচর হলে তিনি সাথে সাথে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তিনি জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে এসব চক্রান্ত করছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত।
তিনি আরো বলেন, আমি এই এলাকার সন্তান। এলাকার ছোট-বড় সবাই আমাকে চেনে। আমি সব সময় সত্য ও সুন্দরের পথে থাকি। মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে থাকি। তাই এলাকার সর্বস্থরের জনগন আমাকে তাদের পছন্দের প্রার্থী হিসাবে বেচে নিয়েছে। যার কারনে ষড়যন্ত্রকারীরা কৌশলে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য চক্রান্ত চালাচ্ছে। তা না হলে সংবাদ সম্মেলনটা অনেক আগেও হতে পারত বা নির্বাচনের পরেও হতে পারত।
জনগন এখন আর বোকা নয়। এই মুহূর্তে এই রকম সংবাদ সম্মেলনের কারন জনগন বুঝে। তাই হাজার ষড়যন্ত্র করলেও আমাকে জনবিচ্ছিন্ন করা যাবে না। যারা ষড়যন্ত্র করে এহেন মিথ্যা ও বানোয়াট কর্মে লিপ্ত হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করি ২৯ তারিখের নির্বাচনে দোয়ারাবাজারের জনগন ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিবে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১