editor

প্রকাশিত: 12:29 PM, May 21, 2024

প্রধানমন্ত্রী বরাবরে বিপ্লবী কমিউনিস্ট লীগের স্মারকলিপি

প্রধানমন্ত্রী বরাবরে বিপ্লবী কমিউনিস্ট লীগের স্মারকলিপি

ভারতের কাছ থেকে পদ্মা তিস্তাসহ অভিন্ন নদনদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজীয় উদ্যোগ গ্রহণের দাবীতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বিপ্লবী কমিউনিস্ট লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পদ্মা তিস্তা নদীসহ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত অভিন্ন ৫৪টি আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার এক মানবতাবিরোধী বৈষম্যমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশের প্রমত্তা পদ্মা, তিস্তাসহ অধিকাংশ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেক নদীর অপমৃত্যু ঘটতে চলেছে।

দেশের বৃহত্তর জি কে ও তিস্তা সেচ প্রকল্প পানির অভাবে বন্ধ হওয়ার পথে। এবার সেচ মৌসুমে নদীতে পানির অভাবে জিকে প্রকল্পাধীন এলাকায় কৃষকেরা প্রয়োজনীয় সেচ প্রদান করতে পারেননি। তিস্তা সেচ প্রকল্প বন্ধ। নদীতে পানি না থাকার কারণে শুকনো মৌসুমে খাল বিলও জলাশয় শুকিয়ে মরছে। অপরদিকে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে বন্যা ও নদী ভাঙ্গন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। প্রান-প্রকৃতি,জীব-বৈচিত্র, প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্থ হয়ে পরেছে। মরুকরণ প্রক্রিয়া, জলাবদ্ধতা, লবণাক্ততা, এবং ভূ-গর্ভস্থ পানির অভাবে বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা ও কৃষি মারাত্নক ভাবে হুমকির মধ্যে পড়েছে। বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়। আমাদের বনভূমিও হুমকির মূখে পতিত হয়েছে। একতা খুবই স্পষ্ট যে, একতরফা পানি প্রত্যাহার করে ভারত বাংলাদেশকে অস্তিত্বের সংকটে ফেলেছে। অপরদিকে আমাদের দেশের উপর প্রতিষ্টা করেছে রাজনৈতিক কর্তত্ব্ ও আধিপত্য। কাটা তারের বেড়া দিয়ে সীমান্ত ঘিরে দিয়েছে। সীমান্তে নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে। বিজিবি সদস্যরাও এই হত্যার শিকার হচ্ছে। এটা শুধু আমাদের আত্নমর্যাদার প্রশ্ন নয় বাংলাদেশের সাথে ভারতের বৈরিআচরণের বহিপ্রকাশও বটে।

উল্লেখ্য, বাংলাদেশের কৃষক শ্রমিকসহ আপামর জনগণের অকৃত্রিম বন্ধু মজলুম জননেতা, মুক্তিযুদ্ধের সময় কালে প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতের সুুদুর প্রাসারী পরিকল্পনা বুঝতে পেরে ১৯৭৬ সালের ১৬ই মে হাজার হাজার জনতাকে সংগঠিত করে ঐতিহাসিক পারাক্কা লং মার্চ করেছিলেন। ঐ মিছিল যে কত বাস্তব সম্মত৷ ও যুক্তি যুক্ত ছিলো তা আজ বাংলাদেশের জনগণের কাছে প্রমানিত সত্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের আশ্রয় ও সার্বিক সহায়তা দিয়েছে। কিন্তু তার বিনিময়ে ভারত আমাদের পানির অধিকার সার্বভোমত্বের উপর আঘাত হানতে পারেনা। বাংলাদেশে ভারতকে তাদের প্রত্যাশা অনুযায়ী করিডোরসহ রেলপথ, রাজপথ, সমুদ্র ও আকাশপথ এবং সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ দিলেও তারা বাংলাদেশকে নেপাল ও ভুঠানের সাথে করিডোর দিচ্ছেনা এবং ভারতের সাথে ব্যপক বাণিজ্যিক বৈষম্যেও মেনে নেয়া হয়েছে। আমরা ভারতের সাথে বন্ধুত্বপূণ সম্পর্ক চাই কিন্তু তা হতে হবে সমঅধিকার, সমমর্যাদা ও সমস্বার্থের ভিত্তিতে। ভারতের শাসকশ্রেণি আমদের দেশ জনগণের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটা তারা করতে পারছে ভারতের প্রতি নি:শর্ত আনুগত্যে এবং নতজানু পররাষ্ট্রনীতির কারণে।

জেলা প্রশাসক এর অনুপস্থিতিতে তার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসাইন স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্টি লীগের সিলেট জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজ আহমেদ, সম্পাদকমন্ডলীর সদস্য ডাঃ হারাধন দাস, বিশ্বজিৎ শর্মা, আনোয়ার হোসেন, সরপরাজ, রাজু আহমেদ, জসিম উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১