editor
প্রকাশিত: 12:33 PM, May 21, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, অবহেলিত বঞ্চিত মানুষের উন্নয়ন কবর আগ্রাধিকার ভিত্তিতে। সুন্দরভাবে উপজেলা পরিষদ পরিচালিত করতে যা যা করার দরকার সব কিছুই করব। এতে আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, বিগত দিনেও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সাধ্যমত মানুষের কাজ করার চেষ্ঠা করেছি। এবার আরো ভাল করার চেষ্ঠা অব্যাহত রাখব। ভাল কাজ করে আমি মানুষের হৃদয়ে স্থান করে নিব ইনশাআল্লাহ। তিনি সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ সদর ইউনিয়নের নতুরবাজার (কাইয়া-খাইড়) বাজারে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠক আক্তার মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, ইউপি সদস্য আঙ্গুর আলী, সংগঠক আব্দুল কালাম, রাসেল আহমদ।
এসময় যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া, ব্যবসায়ী আঙ্গুর মিয়া, সংগঠক আব্দুস সালাম, মামুন আহমদ কপি, সেবুল মিয়া, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, অলি আহমদসহ বিভিন্নশ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভা শেষে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১