editor
প্রকাশিত: 2:34 PM, April 21, 2024
ডেস্ক রিপোর্ট :: যুক্তরাজ্য প্রবাসী সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় তার পিতা ও ভাই গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে গত ২১ই এপ্রিল (রোববার ২০২৪ইং) রাত সাড়ে ১২টার দিকে জকিগঞ্জের কালীগঞ্জের গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর, হামলা চালিয়ে তার পিতা ও ভাইকে কুপিয়ে আহত করেছে।
পরিবারের সদস্যদের আত্মচিৎকারে এলাকার লোকজন এসে ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজার পিতা জামাল উদ্দিন (৫৫) ও তার ছোট ভাই শাহরিয়ার জামাল হিরা (২০)কে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।
বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। প্রবাসী ছাত্রদল নেতা রাজার মা লিলি বেগম (৪৬) জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকে আমার স্বামী ও সন্তাকে বেদড়ক মারপিট করে ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে।
যাওয়ার সময় সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান করে। সন্ত্রাসীরা আয়ামী লীগ নেতা হিসেবে তাদের পরিচয় দেয় এবং জানতে চায় রাজা কোথায় আছে এবং রাজা কেন বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে।
তারা আরো হুমকি দেয় যে, যদি রাজা আর বর্তমান সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে তাহলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করে।
রাজার মা আরো বলেন, দুজনকে শনাক্ত করতে পেরেছেন, একজন একই গ্রামের মুক্তিযোদ্ধা ও আয়ামীলীগ নেতা আব্দুর রউফ এর জামাতা আরেকজন একটি গ্রামের ছাত্রলীগ নেতা নোমান।
বর্তমানে আমার খুবই দুশ্চিনতা, আতঙ্ক, অনিশ্চতায় জীবনযাপন পার করছি। যে কোন সময় সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের উপর হামলা ও হত্যা করতে পারে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১