editor
প্রকাশিত: 1:06 PM, May 28, 2024
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: আর মাত্র ৩ দিন। তৃতীয় ধাপে অনুষ্ঠিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চলছে প্রচার প্রচারণা। থেমে নেই কোন প্রার্থী। চলছে উঠান বৈঠক আবার কখনো গ্রামে গ্রামে হাটছেন প্রার্থীরা। নির্বাচনে নেই বিএনপি-জামায়াত সহ জাতীয় পার্টিও। তবুও নির্বাচনী পরিবেশ তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন সবাই। কম যাননি ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কাপ পিরিছ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল লড়াইয়ে আছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসফাকুল ইসলাম সাব্বির আনারস প্রতীকে, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ ঘোড়া প্রতীকে এবং রাজিয়া সুলতানা ডলি দোয়াত কলমে প্রচারণা অব্যাহত রেখেছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ধরাচোয়ার বাইরে আছেন আল ইসলাহ’র মনোনীত প্রার্থী মাইক প্রতীকে মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুর রহমান রোমান টিউবওয়েল প্রতীকে, সায়েমুল আরেফিন ফুয়াদ আছেন বই প্রতীকে, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ মঞ্জু তালা প্রতীকে ও দূর্জয় দাস রতন উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে জনমত জরিপে এগিয়ে আছেন মাইক প্রতীক নিয়ে মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ। তার নিকটে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে সাবেক ভাইস চেয়ারম্যান রোমানের।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম কলস প্রতীকে, ডালিয়া ইসলাম অন্নি আছেন হাস প্রতীক নিয়ে এবং ইয়াসমিন জাহান তাম্মি ফুটবল প্রতীক নিয়ে।
এখানেও লড়াইয়ের আভাস মিলছে অন্নি ও তাম্মির মধ্যে। কেননা দুজনেই তরুনী।
চেয়ারম্যান পদে এ পর্যন্ত জনমত জরিপে এগিয়ে সমানভাবে আছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল বাছিত টুটুল – কাপ পিরিছ প্রতীক নিয়ে মো. নুরুল ইসলাম এবং উপজেলা নির্বাচনে চমক হয়ে আসা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসফাকুল ইসলাম সাব্বির।
আসফাকুল ইসলাম সাব্বির মূলত মনোযোগ আকর্ষণ করেছেন তরুণ ভোটারদের। সেইসাথে আওয়ামী লীগ – যুবলীগ – তাতীলীগ – ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর প্রায় নেতাকর্মীদের তার কাছে ভিড়িয়ে তিনি তীব্র লড়াইয়ের আভাস দিচ্ছেন। মোটকথা এবারের নির্বাচনে হতে যাচ্ছে নবীন প্রবীণদের টিকে থাকার লড়াই।
আগামী ২৯ শে মে উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। ফেঞ্চগঞ্জে সর্বশেষ হিসেবে ভোটার আছেন প্রায় ৮৬ হাজার। এর মধ্যে প্রতিবন্ধী ভোটার রয়েছেন ১৪৪৯ জন।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১