editor

প্রকাশিত: 1:47 PM, May 30, 2024

‘মারা যাওয়ার পর মানুষ আমাকে কতদিন মনে রাখবেন’

‘মারা যাওয়ার পর মানুষ আমাকে কতদিন মনে রাখবেন’

ডেস্ক নিউজ :: সংখ্যায় বয়স বাড়লেও কাজে এখনও চিরসবুজ মালায়ালাম অভিনেতা মাম্মতি। ৭২ বছর বয়সেও অভিনয়ে দারুণ সরব তিনি। ১৯৭১ সালে বড় পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশত সিনেমায় অভিনয় করেছেন মাম্মতি।

তবে জীবনের এ পর্যায়ে এসে অভিনয় থেকে অবসর নিতে চান কি না, সম্প্রতি দুবাইয়ের ইউটিউবার খালিদ আল আমেরির এমন প্রশ্নের জবাবে মাম্মতি বলেন, ‘না, কখনোই না। আমি ক্লান্ত বোধ করছি না। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চাই।’

মানুষ মরণশীল। তাই প্রকৃতির নিয়মে মাম্মতিকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মারা যাওয়ার পর মানুষ তাকে খুব বেশিদিন মনে রাখবেন না— এমনটাই ভাবেন তিনি।

খালিদকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে মাম্মতি বলেন, ‘মানুষ আমাকে কতদিন মনে রাখবেন? এক বছর? ১০ বছর? ১৫ বছর? তারপর কিন্তু শেষ! পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবেন, এমনটা আশা করা মোটেও উচিত নয়। এটা কারও ক্ষেত্রেই সম্ভব হবে না। মহান মানুষদেরও কিন্ত খুব একটা মনে রাখা হয় না।

তিনি আরও বলেন, জীবনে খুব কম সংখ্যক মানুষ আপনাকে মনে রাখবেন। হাজার হাজার অভিনেতাদের মধ্যে আমি একজন। মৃত্যুর পর তারা কীভাবে আমাকে মনে রাখবেন? এ বিষয়ে কোনো আশা নেই।

প্রসঙ্গত, সর্বশেষ মাম্মতি অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টার্বো। এতে আরও অভিনয় করেছেন— রাজ বি শেঠি, সুনীল, অঞ্জনা জয়প্রকাশ, কবীর দুহান সিং প্রমুখ। গত ২৩ মে মুক্তি পায় এটি। বর্তমানে দুটো সিনেমার কাজ রয়েছে এই অভিনেতার হাতে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১

সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয়

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ারের রামরাজত্ব

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক কথিত ফেইসবুকভিত্তিক ‘ভুয়া সাংবাদিক’ এবং হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারের যোগসাজশে এক ভয়াবহ

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

৩১নং ওয়ার্ডের অঘোষিত কাউন্সিলর ও নিয়ন্ত্রক ‘ভাঙাড়ি কালাম’

সিলেটে আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের (স্থানীয়ভাবে ‘ভাঙাড়ি কালাম’ নামে পরিচিত) বিরুদ্ধে

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে  শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ দেশ ও জনগণের কল্যাণে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখছে: সাহেদ আহমদ

সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের