editor
প্রকাশিত: 12:20 PM, June 1, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে বিবাহ সহায়তা (নগদ অর্থ) প্রদান করা হয়েছে।
শুক্রবার ৩১ মে বাদ জুম্মা বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের হোসেন পুর গ্রামের দিনমজুর ফজর আলী,কে তার মেয়ের বিয়েতে ‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ স্লোগান নিয়ে পথচলা সংগঠন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ হতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ট্রাষ্টের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান সুমনের মাধ্যমে নিজ বাড়ীতে এ অর্থ প্রদান কালে এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আশিকুর রহমান, আজকের বিশ্বনাথ এর সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, সালমান আহমদ প্রমুখ।
এ উপলক্ষে আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান প্রতিবেদকের সাথে মুঠোফোনে আলাপকালে বলেন, বাংলাদেশের স্থানীয়রা সহ বৃটেন ও সারা বিশ্বের প্রবাসী যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যক্রমকে সব সময় সহযোগিতা ও উৎসাহ প্রদান করে আসছেন আল্লাহ তায়ালা যেনো সবাইকে সু্স্থতার সহিত ভালো রাখেন ও ভবিষ্যতে আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ,কের মানব কল্যাণের সকল কার্যক্রমে আন্তরিক সহযোগীতায় বিগত দিনের ন্যায় এগিয়ে আসেন এই প্রত্যাশা কামনা করি।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১