editor

প্রকাশিত: 7:06 PM, June 5, 2024

নতুন ছবিতে ইধিকা-রাজ

নতুন ছবিতে ইধিকা-রাজ

ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সম্প্রতি ‘কবি’ সিনেমায় কাজ করেছেন অভিনেতা শরিফুল রাজ ও ইধিকা পাল।

এবার নতুন আরেক ছবি ‘সাহেব’ -এ নাম লেখাতে চলেছেন এ তারকা জুটি। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এ ছবির বিষয়ে আলাপচারিতা হলেও এখনও চুক্তি স্বাক্ষর হয়নি।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনান দেশের এক সংবাদমাধ্যমকে জানান, এ তারকা জুটিকে ছবির গল্প ও শুটিংয়ের পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে। তারা সবকিছুই পছন্দ করেছেন। আগামী দুই-চার দিনের মধ্যেই এ ছবির চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এই প্রযোজক বলেন, ভালো সিনেমার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ। ‘সাহেব’ ছবিটিও বড় পরিসরেই তৈরি হবে। সেভাবেই এগোচ্ছে কাজটি। এ ছবিটি ভালোভাবে নির্মাণের জন্য ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির পরিচালক হিমেল আশরাফ এই ছবির পরিচালক সাইফ চন্দনকে সহযোগিতা করতে প্রধান সহকারী হিসেবে কাজ করবেন। সঙ্গে ছোট পর্দার নির্মাতা সেতু আরিফও থাকবেন। ফলে ভালো একটা সিনেমা নির্মাণের প্রত্যাশা করছি।

শরীফুল রাজের ব্যবস্থাপক সায়লা আহমেদ এ ছবির বিষয়ে জানান, তিনি ও রাজ মিলে গল্প শুনেছেন। গল্পের সবকিছুই পছন্দ হয়েছে তাদের। এখনও চুক্তি হয়ে নি। পরবর্তীতে বিস্তারিত বলা হবে।

এ ছবিতে কাজের ব্যাপারে ইধিকা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। পাশাপাশি যদি ব্যাটে-বলে সব কিছু মিলে যায় তাহলে শুটিং শিডিউল দিতে পারবেন।

ছবিটি মুক্তির বিষয়ে প্রযোজক বলেন, আগামী বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে শাকিব খানকে নিয়ে আরেকটি ছবির প্রস্তুতি চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রোজার ঈদে শাকিবের ছবি আর রাজের ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে আশা করা যায়। আর তা না হলে রাজের ছবিই রোজার ঈদে মুক্তি পাবে।

উল্লেখ্য, ‘সাহেব’ ছবির গল্পটি পুরোপুরি অ্যাকশন ঘরানার। এতে রাজকে দেখা যাবে বস্তির ছেলে থেকে ছাত্রনেতা হয়ে উঠে একটা সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে শহরের একাংশের নেতৃত্ব দেবেন। আর ইধিকা মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাফল্য অর্জন

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

সিলেট জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক উপ-কমিটির প্রতিবাদ সভা

ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা