editor

প্রকাশিত: 1:36 PM, June 16, 2024

লাখাইয়ে বিচারপতি তারা কিশোর চৌধুরী থেকে সন্তদাস কাঠিয়া মহারাজের ইতিহাস

লাখাইয়ে বিচারপতি তারা কিশোর চৌধুরী থেকে সন্তদাস কাঠিয়া মহারাজের ইতিহাস

লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ গ্রামে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর মন্দির শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমের প্রতিষ্টাতার ১৬৫ তম জন্ম বার্ষিকী আজ। কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে হিন্দুধর্মের নিম্বার্ক সম্প্রদায়ের ৫৫তম আচার্য্য সন্তদাস কাঠিয়া মহারাজের ১৬৫ তম আবির্ভাব তিতি প্রতাপশালী শুদ্ধাচার, জমিদার বংশে ১৮৫৯ সালের ১০ জুন শুক্রবার দশহরার দিন ব্যারিস্টার তারা কিশোর চৌধুরী ওরফে শ্রীশ্রী ১০৮ স্বামী সন্তু দাস কাঠিয়া মহারাজ জন্মগ্রহন করেন। পিতা জমিদার এডভোকেট হরকিশোর চৌধুরী ব্রাক্ষন ছিলেন। মাতা গিরিজা সুন্দরী দেবী একজন সাংসারিক মহিলা ছিলেন। সাত বৎসর বয়সে তারা কিশোর বামৈ গ্রামে নিজেদের প্রতিষ্টিত ইংরেজী স্কুলে ভর্তি হন। এক বৎসর লেখাপড়া করে লস্করপুর স্কুলে ভর্তি হন। নয় বৎসর বয়সে তার মা মারা যান।

চলে যান সিলেটে। ভর্তি হন সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ে। ১৮৭৪ সালে সিলেট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রাস পরীক্ষায় সমগ্র আসাম প্রদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। ফলাফলের খবর শুনে বামৈ ভাদিকারা লোকজন আনন্দ উৎফুল্ল হয়ে উঠে। বৃটিশ সরকার তাকে গোল্ড মেডেল পুরষ্কার দেয়। এন্টাস পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আসাম সরকারের কাছ থেকে পনের টাকা বৃত্তি পেতেন। এন্টাস পাশ করার পর মাধবপুর থানার বেজুড়া গ্রামের প্রসিদ্ধ বিশারদ বংশীয় স্বর্গীয় হরচ ন্দ্র ভট্রাচার্যের কন্যা অন্নদা রানী ভট্রাচার্যের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এন্টাস পরীক্ষায় পাশের পর কলকাতা প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন। এ সময় কলকাতা মেসে ভারতের জাতীয় কংগ্রেস নেতা হবিগঞ্জ পৈল গ্রামের সন্তান বিপিন চন্দ্র পাল, সিলেট বিভাগের প্রথম ডাক্তার সুন্দরী মোহন দাশ, সিলেট জেলার অন্যান্য ছাত্ররা এক সাথে থেকে পড়াশুনা করতেন। ১৮৭৬ সালে বৃত্তিসহ প্রথম বিভাগে এফ এ পাশ করেন। ১৮৭৭ সালে কলকাতায় শ্রীহট্র জেলার ছাত্রদেরকে নিয়ে গঠন করেন শ্রীহট্রী সম্মিলনী। তারাকিশোর চৌধুরী ছিলেন প্রধান উদ্যেগতা।১৮৭৯ সালে কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে প্রথম শ্রেণীতে বি এ পাশ করেন। ১৮৮৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম এ এবং আইনে ডিগ্রী লাভ করেন।১৮৮৫ সালে সিলেট বারে আইন পেশায় যোগ দেন। চার বছর সিলেট থাকার পর কলকাতা হাইকোর্টে আইন পেশায় যোগ দেন।

কলকাতা হাইকোর্টে তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ে। কলকাতা হাইকোর্টের শ্রেষ্ট আইনজীবি স্যার রাসবিহারী ঘোষের পরেই ছিল এডভোকেট তারাকিশোর চৌধুরীর স্থান। কলকাতা বাড়ীতে প্রতিদিন নারায়নের নিত্য সেবা হতো। সিলেট জেলার অভাবগ্রস্ত ছাত্রছাত্রী ও অন্যান্য আত্নীয় স্বজন তার বাড়ীতে আশ্রয় পেত। সিলেট জেলার লোকদের চাকুরী,ব্যবসা,লজিং,টিউশনীর ব্যবস্থা করে দিতেন কলকাতা শহরে। ১৯৯৪ সালে ২৪ আগষ্ট স্ত্রীসহ বৃন্দাবনে গমন করেন। বজ্রবিদেহী মহন্ত ও বৈষ্ণব চতু:সম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রী ১০৮ স্বামী কাটিয়া বাবা মহারাজের কাছ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন দীক্ষা লাভ করেন। কয়েকদিন বৃন্দাবন অবস্থানের পর কলকাতায় ফিরে আসেন। তিনি ধর্ম নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন। ১৮৯৭ সালের ১২ জুন বৃন্দাবনে মন্দির প্রতিষ্টা করেন। তিনি অনেক ধর্মগ্রন্থ রচনা করেন।

১। ব্রক্ষবাদী ঋষি ও এক বিদ্যা।
২। দার্শনিক ব্রক্ষবিদ্যা ৪ খন্ড।
৩। গুরুশিষ্য সংবাদ।
৪। শ্রী মদ্ভাগবদ গীতার টিকা।
৫। শ্রীরামদাস কাটিয়া বাবার জীবন চরিত।
৬। পত্রাবলী ২ য় ভাগ।

১৯১২ সালে বৃটিশ সরকার কলকাতা হাইকোর্টের এটর্ণী জেনারেল পদে নিয়োগ দেন। তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রথম বাংগালী এটর্ণী জেনারেল। তিনি যে বেতন পেতেন সব টাকা বৃন্দাবনে পাঠিয়ে দিতেন। ১৯১৫ সালে আগষ্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ দেন। বিচারপতির পদ যোগ দেন নাই। ১৯১৫ সালে ত্রিশ বছরের ওকালতি পেশা পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্য রওয়ানা দেন।কলকাতা শহরের বাসা বাড়ী, ধন সম্পদ সবকিছু মানুষকে দান করে যান।অনেক ঋনী লোকের ঋন পরিশোধ করে যান। কলকাতা শহর থেকে বৃন্দাবন যাবার সময় রেলের ভাড়া পর্যন্ত ছিল না। কলকাতার আইনজীবি, ব্যবসায়ী,ছাত্রযুবক, বৃদ্ধ,নারী মিছিল সহকারে তারাকিশোর চৌধুরীকে বিদায় জানান।বৃন্দাবনে সন্নাসী হবার পর নাম হয় সন্তদাস বাবাজী। মহারাজ বৃন্দাবনে আসার পর দিনরাত কেউ ঘুমাতে দেখেন নাই,সব সময় ধ্যান নিয়ে ব্যস্ত থাকতেন।তিনি সামান্য আহার করতেন। ভারতবর্ষের সবচেয়ে বড় মেলা হল কুম্ভকর্ন মেলা। এই সারা ভারত থেকে কোটি লোকের আগমন ঘটে।এই কুম্ভকর্ন মেলার পরিচালকের দায়িত্ব পান তিনি। ১৯৩১ সালে হাওড়ার শিবপুরে একটি আশ্রম প্রতিষ্টা করেন।১৯৩৪ সালের জুলাই মাসে সিলেট শহরে নিম্বাক আশ্রম প্রতিষ্টা করেন তারাকিশোর চৌধুরী ।১৯৩৫ সালের ৮ নভেম্বর বিকেলে তুফান মেইলে সন্তদাসজী মহারাজ বৃন্দাবনে দেহত্যাগ করেন। মৃত্যুর খবর শোনার পর কয়েক লাখ লোক বৃন্দাবনে জড়ো হতে লাগলো।

একটানা ১৮ ঘন্টা তারাকিশোর চৌধুরীর লাশ নিয়ে মিছিল করলেন। বৃন্দাবনবাসী কান্নায় ভেংগে পড়লেন। সন্ত বাবা কি জয়। সন্ত বাবা কি জয় শ্লোগান দিতে দিতে যমুনার নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। তার গুরুদেবের সমাধী স্থানে নিয়ে যাওয়া হল। চন্দন কাঠ দিয়ে সৎকার করা হয়। তার শিষ্যরা ভারাকান্ত মন নিয়ে আস্রমে ফিরে আসেন। লাখাই থানার বামৈ গ্রামে তার মন্দির আছে।৷ শ্রীশ্রী গোপাল জিউর আশ্রম এর সাবেক সভাপতি তাপস কিশোর রায় বলেন

তারাকিশোর চৌধুরীর বিশাল সম্পদ ছিল বামৈ গ্রামে, সকল সম্পদ শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরের নামে দান করেন । বামৈ হাইস্কুল, উপজেলা হাসপাতাল তার জায়গাতেই গড়ে উঠেছে। তারাকিশোর চৌধুরীর ছোট ভাই যোগেন্দ্র কিশোর চৌধুরী ১৯৬৭ সালে ভারতের ত্রিপুরা থেকে লোক সভার সদস্য ( এম পি) নির্বাচিত হয়েছিলেন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।