editor

প্রকাশিত: 5:32 PM, June 25, 2024

বিদেশ ফেরত যাত্রীদের রেলস্টেশনে পৌঁছাতে চালু হচ্ছে বাস

বিদেশ ফেরত যাত্রীদের রেলস্টেশনে পৌঁছাতে চালু হচ্ছে বাস

বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে বুধবার (২৬ জুন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে বাস সার্ভিস। বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন ও বাস স্টেশন পর্যন্ত বিআরটিসির দুটি বাস চলাচল করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান।

মঙ্গলবার (২৫ জুন) শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নতকরণের বিষয়ে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, বুধবার (২৬ জুন) থেকেই দেশে ফেরা যাত্রীদের ব্যাগেজ সেবা দিতে চালু হবে বিআরটিসির বাস সেবা। এছাড়া, সেবা সংস্থাগুলোকে যাত্রীদের চাহিদা চেয়ে আগাম সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছি। যাত্রীদের সেবার মাধ্যমে সন্তুষ্টি দিতে শাহজালাল বিমানবন্দরের ব্যবস্থাপনার উন্নয়নে কাজ চলছে।

যাত্রীসেবা নির্বিঘ্ন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত রয়েছে প্রায় ৩০টি সংস্থা। এসব সংস্থা বিমানবন্দরে কতটুকু সেবা উন্নীত করেছে ও যাত্রীরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে আজ গণশুনানির আয়োজন করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুনানিতে মফিদুর রহমান বলেন, শাহজালাল এয়ারপোর্টের ই-গেট সিস্টেম পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন বিভাগকে হস্তান্তর না করায় ই-গেটের কার্যক্রম শুরু করা যায়নি। তবে, শিগগিরই শাহজালালের বর্তমান টার্মিনালের সমস্যা সমাধান করা হবে। এছাড়া, বিমানবন্দরের বিভিন্ন সুবিধা বৃদ্ধি করা হবে।

গণশুনানিতে অংশ নিয়ে প্রবাসীরা গ্রাউন্ড স্ক্যানিং জটিলতা ও বিমানের টিকিট বিড়ম্বনা নিয়ে প্রশ্ন তোলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ