editor

প্রকাশিত: 10:49 AM, June 26, 2024

মহাকাশ পর্যবেক্ষণে দেশে প্রথম জিএনএসএস অবসারভেটরি স্থাপন

মহাকাশ পর্যবেক্ষণে দেশে প্রথম জিএনএসএস অবসারভেটরি স্থাপন

মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো স্থাপিত হলো জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবসারভেটররি।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি)-এর সাথে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) যৌথ উদ্যোগে এই অবসারভেটরিটি গত মঙ্গলবার (২৫ জুন) এমআইএসটি প্রাঙ্গনে স্থাপিত হয়।

এই উপলক্ষে, আয়োজিত সেমিনারে ইতালি হতে আগত বিজ্ঞানীগণ মূল প্রবন্ধ পাঠ করেন।

এমআইএসটিতে আয়োজিত সেমিনারে বিজ্ঞানী ড. ইমানুয়েল পিকা বিশ্বজুড়ে আয়নোস্ফিয়ারিক স্পেস ওয়েদার মনিটরিংয়ের জন্য ইতালীয় সুবিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি ওই নেটওয়ার্কের ডাটা কিভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে তার ওপর এবং সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন।

বিজ্ঞানী ড. ম্যাসিমো ভায়োলা সেমিনারে ব্যাখ্যা করেন, কীভাবে আইএনজিভি দ্বারা উন্নীত আইটি নির্ভর সিস্টেম উক্ত নেটওয়ার্ক থেকে সংগ্রহীত আয়নোস্ফিয়ারিক তথ্য ব্যবস্থাপনা ও বিস্তার করে।

এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, আরসিডিএস, এনডিসি, পিএসসি উক্ত সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেন। এ ক্ষেত্রে রাঙ্গামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশ গবেষণায় “স্মার্ট বাংলাদেশ” গঠনের মানসিকতা নিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে যে গুরুত্ব দিয়েছেন তা উল্লেখ করেন।

মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায় হাত মিলিয়ে বিশ্বব্যাপী আয়নোস্ফিয়ারিক পর্যবেক্ষণকে উৎসাহিত করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিঃসন্দেহে এই সেমিনারটি বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি, শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহ প্রদানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা প্রদান করে এমআইএসটি-কে উপকৃত করবে। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং সবার জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করতে হাতে হাত মিলিয়ে কাজ করতে উৎসাহিত করেন।

সেমিনারে উপস্থিত বিজ্ঞজনেরা আশা করেন যে, ২০২১ সালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর সাথে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির মাধ্যমে আইএনজিভি বাংলাদেশে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি স্থাপনের মাধ্যমে এশিয়া মহাদেশ জুড়ে পর্যবেক্ষণ ক্ষমতা আরো জোরদার করবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ