editor
প্রকাশিত: 6:07 PM, June 27, 2024
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিস্তা প্রকল্পে চীন দীর্ঘদিন ধরে আগ্রহী। তিস্তা ভারত ও বাংলাদেশের যৌথ নদী। আমরা মনে করি তিস্তা প্রকল্পে ভারত যদি আমাদের সহায়তা করে সেটি আমাদের জন্য ভালো।
বৃহস্পতিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফর ভারসাম্যপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের ট্রেন চলাচল এখনও আছে। আমরা আঞ্চলিক যোগাযোগ নিয়ে ভাবছি। ভারত দিয়ে ট্রেন নেপাল ও ভুটানে যাবে। এটা সবার জন্যই ভালো হবে।
মন্ত্রী বলেন, বিএনপির আমলে আমাদের ওপর জুলুম-নির্যাতন হয়েছে। আমাদের পার্টি অফিসের সামনে কাঁটাতারের বেড়া দিয়েছিল। সিআরআইয়ের কার্যালয়ে ঢুকে মালামাল লুট করেছিল।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দলেই গণতন্ত্র নেই। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করেছে শেখ হাসিনা।
তিনি আরও বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, সেটি একটি সমস্যা। তবে দুই দেশ সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। এ নিয়ে আলোচনা চলছে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ