admin
প্রকাশিত: 11:24 AM, June 30, 2024
সিএনজিতে ফেলে যাওয়া চিকিৎসার চার লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ।
শনিবার (২৯ জুন) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বিষয়টি জানান।
তিনি জানান, শুক্রবার (২৮ জুন) একজন ভুক্তভোগী তার স্বামীকে ক্যানসারের চিকিৎসা করাতে রংপুর থেকে ঢাকায় আসেন। তিনি তার স্বামীকে নিয়ে সিএনজিযোগে গ্রীন রোডের এসআইবিএল হাসপাতালে আসেন। সিএনজি চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়।
কিন্তু তারা ভুলবশত সিএনজিতে লাগেজ ফেলে রেখে নেমে যান। লাগেজের মধ্যে চিকিৎসার চার লাখ টাকাসহ চিকিৎসার কাগজপত্র ও জামা কাপড় ছিল।
কলাবাগান থানা সূত্রে আরও জানা যায়, এসআই আব্দুর রহিম দায়িত্ব পালনকালে দুপুর দুইটার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে সিএনজি চালককে খুঁজে বের করে টাকাসহ লাগেজটি উদ্ধার করে ভুক্তভোগীকে বুঝিয়ে দেন।
কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ভুক্তভোগী চিকিৎসার চার লাখ টাকাসহ চিকিৎসার জরুরি কাগজপত্র ফিরে পেয়েছে। কলাবাগান থানা পুলিশের এমন তৎপরতার জন্য ভুক্তোভোগী ধন্যবাদ প্রকাশ করেছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ