admin
প্রকাশিত: 11:36 AM, June 30, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সংগঠনের বিরুদ্ধে ঔদ্ব্যত্যপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্য প্রদান করে দলের ভাবমূর্তি নষ্ট, শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় গঠনতন্ত্র বিরোধী কাজে জড়িত হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ।
দলীয় সিদ্ধান্তে সাময়িক বহিস্কারকৃত দুই নেতা হলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন এবং কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর ফজর আলী।
এছাড়া তাদেরকে ‘কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না’ তা ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বহিষ্কার পত্রে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে না পারলে গঠনতন্ত্রের আলোকে তাদেরকে স্থায়ীভাবে বহিস্কার করা হবেও এমনটি সাময়িক বহিস্কারাদেশ পত্রে উল্লেখ করেছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুন) বিকেলে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুই নেতাকে সাময়িক বহিস্কার ও শোকজ করার সত্যতা নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা শাখার বিরুদ্ধে অগঠনতান্ত্রিক, ঔদ্ব্যত্যপূর্ন ও কুরুচিপূর্ন বক্তব্য প্রদান করে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচারের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন, শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ‘প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ধারা ৪৭ এর ‘ঞ’ মতে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ও কার্যনির্বাহী সদস্য ফজর আলীকে স্ব স্ব পদ, দায়িত্ব থেকে সংগঠনের বৃহত্তর স্বার্থে সাময়িক বহিস্কার করা হইল এবং তাদেরকে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হইবে না, অদ্য হইতে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হইল। অন্যথায় গঠনতন্ত্রের আলোকে স্থায়ীভাবে বহিস্কার করা হইবে।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর ফজর আলী বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। সংগঠনের বিরুদ্ধে কোন কাজ না করার পরও একটি চক্র আমাকে ঘায়েল করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগ কে অবহিত করব, প্রয়োজনে আইনী আশ্রয় নেব। তারপরও কিছু না হলে আমৃত্যু আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নৌকার পক্ষে কাজ করে যাব।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।